গুগল, মেটা ও টিকটকের বিনিয়োগের প্রস্তাব

Aug 9, 2026 - 12:07
 0  2
গুগল, মেটা ও টিকটকের বিনিয়োগের প্রস্তাব

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত দেশের প্রথম হাই-টেক পার্ক পরিদর্শনের সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, মেটা (ফেসবুক) ও টিকটক বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির প্রস্তাবিত এআই ডেটা সেন্টার প্রকল্পে এই বৈশ্বিক জায়ান্টরা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে, যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

শনিবার (৮ আগস্ট) সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি দেখতে এবং স্থানীয় তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সরেজমিনে খতিয়ে দেখতে পার্কটি পরিদর্শন করেন মন্ত্রী। ২০২৬ সালের নির্বাচনি ইশতেহার ও ‘ন্যাশনাল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি’র আলোকে এআই হাব এবং সফটওয়্যার-হার্ডওয়্যার শিল্পের বিকাশে হাই-টেক পার্কে বিনিয়োগ জোরদার ও প্রণোদনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow