টি-টোয়েন্টিতে ভাগ্য ফেরাতে মুখিয়ে টাইগাররা
জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে (ODI) সিরিজের ব্যর্থতা পেছনে ফেলে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করলেও শেষ ম্যাচে দারুণ এক জয়ে হোয়াইটওয়াশ এড়ায় টাইগাররা। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন ছন্দে মাঠে নামাই অধিনায়ক ও দলের প্রধান লক্ষ্য। জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রত্যাশিত শুরু করতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হেরে গিয়ে সিরিজ খোয়ায় সফরকারীরা। তবে তৃতীয় ওয়ানডেতে শরিফুল ইসলামের ৪ উইকেট এবং তানজিদ হাসানের চমৎকার ৯৪ রানের ওপর ভর করে সান্ত্বনার জয় পায় বাংলাদেশ। এই জয়ের আত্মবিশ্বাসকে পাথেয় করেই টি-টোয়েন্টি সিরিজে জয়ের ধারায় ফিরতে চায় দলটি।
What's Your Reaction?










