প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স ২৫০ কোটি ডলার পার: ভাঙল গত বছরের রেকর্ড

Sep 30, 2026 - 12:10
 0  7
প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের রেমিট্যান্স ২৫০ কোটি ডলার পার: ভাঙল গত বছরের রেকর্ড

চলতি বছরের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে আড়াই বিলিয়ন বা ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি বৈদেশিক রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩০ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্য দিয়ে ব্যাংকটি ২০২৫ সালে অর্জিত ২.২ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহের আগের সব রেকর্ড অতিক্রম করেছে। মঙ্গলবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্যিক ব্যাংকটি এই তথ্য নিশ্চিত করেছে।

গত পাঁচ বছরের ধারাবাহিক ব্যবসায়িক প্রবৃদ্ধির ওপর ভর করে ব্র্যাক ব্যাংক ২০২৬ সালে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আহরণের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

আন্তর্জাতিক পার্টনারশিপ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং প্রবাসী বাংলাদেশি ও তাদের স্বজনদের জন্য ব্যাংকিং প্রক্রিয়া সহজ করার মতো পদক্ষেপগুলো এই অভাবনীয় প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়া-প্যাসিফিকের মতো প্রধান রেমিট্যান্স করিডোরগুলোর আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউসগুলোর সাথে শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি করেছে ব্যাংকটি।

অ্যাডভান্সড হোস্ট-টু-হোস্ট টেকনোলজি এবং আন্তর্জাতিক পার্টনারদের সাথে এপিআই (API) কানেক্টিভিটির কারণে আন্তঃদেশীয় অর্থ স্থানান্তর আগের চেয়ে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য হয়েছে। পাশাপাশি দেশব্যাপী বিস্তৃত শাখা, উপশাখা ও এজেন্টের মাধ্যমে গ্রাম পর্যায় পর্যন্ত গ্রাহকদের হাতে দ্রুত রেমিট্যান্সের টাকা পৌঁছে যাচ্ছে।

কেবল অর্থ প্রেরণই নয়, অনাবাসী বাংলাদেশিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে ‘প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট’, ‘প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’, ‘তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’ এবং অফশোর ব্যাংকিং সেবার সুযোগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক। প্রবাসীরা ই-কেওয়াইসি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশ থেকেই অ্যাকাউন্ট খুলতে পারছেন এবং 'আস্থা' অ্যাপ দিয়ে ফান্ড ট্রান্সফার, বিল পরিশোধ কিংবা ডিপিএস-এফডিআর সুবিধা উপভোগ করছেন। এছাড়া বৈধ চ্যানেলে টাকা পাঠানোর সচেতনতা বাড়াতে ব্যাংকটি তৃণমূল পর্যায়ে ‘উঠান বৈঠক’ আয়োজন করে আসছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, প্রথম নয় মাসের ২.৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহ ব্র্যাক ব্যাংকের প্রতি প্রবাসী ও আন্তর্জাতিক পার্টনারদের আস্থার উজ্জ্বল প্রতিফলন। তিনি আরও জানান, প্রবাসীরা যাতে অর্জিত অর্থ দেশে সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন, সে লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তি ও দক্ষ জনবলে রূপান্তরমূলক বিনিয়োগ অব্যাহত রাখবে ব্র্যাক ব্যাংক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow