মালয়েশিয়া জনশক্তি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল সিআইডি

Oct 6, 2026 - 11:28
 0  4
মালয়েশিয়া জনশক্তি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করল সিআইডি

মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর নামে সিন্ডিকেট গড়ে প্রায় ৮ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিআইডির আবেদনের প্রেক্ষিতে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রুহুল আমিন স্বপন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করেছে সিআইডি। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত এই ক্রোকাদেশ জারি করেন।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানায়, মানি লন্ডারিংয়ের অভিযোগে যুক্ত সিন্ডিকেট প্রধান রুহুল আমিন স্বপন অবৈধ আয়ে ঢাকার অভিজাত এলাকায় বিপুল সম্পদ গড়ে তোলেন। জব্দকৃত স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা অঞ্চলে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের নামে কেনা ৭টি দলিলের ২৩১ কাঠা জমি ও অবকাঠামো। এসব দলিলের লিখিত মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা হলেও বাজারমূল্য ও নির্মিত অবকাঠামোসহ সর্বমোট স্থাবর সম্পত্তির আনুমানিক পরিমাণ ৫০০ কোটি টাকা।

আদালতের নির্দেশে এ সম্পত্তি ক্রোকের পাশাপাশি সিন্ডিকেটের অপরাপর জড়িত সদস্যদের বিরুদ্ধেও সিআইডির অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow