৩০ ব্যাংকের অনলাইন ও কার্ড লেনদেন বন্ধ, চরম ভোগান্তিতে গ্রাহকরা

Oct 6, 2026 - 11:21
 0  8
৩০ ব্যাংকের অনলাইন ও কার্ড লেনদেন বন্ধ, চরম ভোগান্তিতে গ্রাহকরা

পেমেন্ট গেটওয়ে ‘কিউক্যাশ’-এর পূর্বঘোষণাহীন সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের ৩০টি বাণিজ্যিক ব্যাংকের এটিএম, সিআরএম, পিওএস টার্মিনাল, ক্রেডিট ও প্রিপেইড কার্ড এবং অনলাইন ব্যাংকিং (আইবিএফটি) সেবা টানা প্রায় ছয় দিনের জন্য বিঘ্নিত হচ্ছে। মূল প্রতিষ্ঠান ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস (আইটিসি) গত ৪ অক্টোবর (রবিবার) রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এই সেবা বন্ধের সময়সীমা নির্ধারণ করে নোটিশ প্রকাশ করেছে। তবে আগাম নোটিশ না পাওয়ায় গ্রাহকদের আগে থেকে সচেতন করতে পারেনি ব্যাংকগুলো, যার ফলে জরুরি কেনাকাটা, রেস্তোরাঁর বিল পরিশোধ ও টাকা তুলতে গিয়ে লাখ লাখ গ্রাহক চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মেম্বার ব্যাংকগুলোর পক্ষ থেকে এই সিদ্ধান্তকে চরম অপেশাদার আচরণ বলে অভিহিত করা হয়েছে। ট্রাস্ট ব্যাংকের সিএফও জানান, আগামী ২৮ অক্টোবরের দিকে ডাউনটাইম নেওয়ার কথা থাকলেও আইটিসি হুট করে তারিখ এগিয়ে এনে মাত্র কয়েক ঘণ্টা আগে নোটিশ দেওয়ায় গ্রাহকদের সতর্ক করার সময় পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সেন্ট্রাল ব্যাংকের স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও কোনো আগাম বিজ্ঞপ্তি বা অনুমতি ছাড়া এভাবে হঠাৎ সেবা বন্ধ রাখায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর চরম অসন্তোষ প্রকাশ করেছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে দ্রুত ব্যাখ্যা চাওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow