সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের অনুমোদন
সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতিক্ষীত নবম পে-স্কেলের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই পে-স্কেল চলতি বছরের জুলাই মাস থেকে কার্যকর হবে এবং মোট তিনটি ধাপে এটি বাস্তবায়ন করা হবে। এই পে-স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের নিট পেনশন ৫৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে নবম পে-স্কেলের অনুমোদন দেওয়া হয়।
ধাপভিত্তিক নিট পেনশন বৃদ্ধির হার
পেনশনভোগীদের মধ্যে যারা দীর্ঘদিন আগে অবসরে গেছেন এবং তুলনামূলক কম নিট পেনশন পাচ্ছেন, তাদের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন পে-স্কেলে তুলনামূলক বেশি হারে পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
৯,০০০ টাকা বা তার নিচে: ১০০ শতাংশ বৃদ্ধি
-
৯,০০০১ টাকা থেকে ২০,০০০ টাকা: ৭৫ শতাংশ বৃদ্ধি
-
২০,০০১ টাকা থেকে ৩০,০০০ টাকা: ৬৫ শতাংশ বৃদ্ধি
-
৩০,০০১ টাকা থেকে ৪০,০০০ টাকা: ৬০ শতাংশ বৃদ্ধি
-
৪০,০০১ টাকা বা তার ওপরে: ৫৫ শতাংশ বৃদ্ধি
গ্রেডভিত্তিক নতুন স্কেলের বেতন কাঠামো
নতুন পে-স্কেল অনুযায়ী সর্বনিম্নের ক্ষেত্রে ১০০ শতাংশ এবং সর্বোচ্চ ক্ষেত্রে ১৪২ শতাংশ পর্যন্ত মূল বেতন বৃদ্ধি পাবে।
১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে গ্রেড-১ এর মূল বেতন। এছাড়া গ্রেড-২ এর জন্য ১ লাখ ৩২ হাজার টাকা, গ্রেড-৩ এর জন্য ১ লাখ ১৩ হাজার টাকা, গ্রেড-৪ এর জন্য ১ লাখ টাকা, গ্রেড-৫ এর জন্য ৮৬ হাজার টাকা, গ্রেড-৬ এর জন্য ৭১ হাজার টাকা, গ্রেড-৭ এর জন্য ৫৮ হাজার টাকা এবং গ্রেড-৮ এর জন্য ৪৬ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে।
অন্যদিকে, গ্রেড-৯ এর মূল বেতন ৪৪ হাজার টাকা, গ্রেড-১০ এর জন্য ৩২ হাজার টাকা, গ্রেড-১১ এর জন্য ২৫ হাজার টাকা, গ্রেড-১২ এর জন্য ২৪ হাজার ৩০০ টাকা, গ্রেড-১৩ এর জন্য ২৪ হাজার টাকা, গ্রেড-১৪ এর জন্য ২৩ হাজার ৫০০ টাকা, গ্রেড-১৫ এর জন্য ২২ হাজার ৮০০ টাকা, গ্রেড-১৬ এর জন্য ২১ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৭ এর জন্য ২১ হাজার ৪০০ টাকা, গ্রেড-১৮ এর জন্য ২১ হাজার টাকা, গ্রেড-১৯ এর জন্য ২০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-২০ এর সরকারি কর্মচারীদের জন্য ২০ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।
What's Your Reaction?