আনসারুল্লাহ সৌদি তেল স্থাপনায় হামলা চালিয়েছে

Jul 29, 2026 - 11:42
 0  3
আনসারুল্লাহ সৌদি তেল স্থাপনায় হামলা চালিয়েছে

মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরানের একটি গণমাধ্যমের দাবি অনুযায়ী, মঙ্গলবার রাতে সৌদি আরবের পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসক্ষেত্রের কাছাকাছি পরপর অন্তত ছয়টি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনার সত্যতা সৌদি সরকারের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

একই সময়ে জর্ডানের পূর্বাঞ্চলীয় মরুভূমি এলাকায় ব্যাপক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। জর্ডান সেনাবাহিনী জানিয়েছে, ইরাক ও সৌদি সীমান্তের কাছে তাদের আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন তারা গুলি করে নামাতে সক্ষম হয়েছে। অন্যদিকে, ইসরায়েলও জর্ডান সীমান্ত এলাকায় তাদের আকাশসীমার বাইরে আরেকটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে। দুটি ড্রোনই ঠিক কোথা থেকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে এখনো তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow