পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

Oct 28, 2026 - 12:21
 0  5
পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

দিনে খাঁ খাঁ রোদ আর বিকেল গড়াতেই হিমেল হাওয়া—উত্তরের জেলা পঞ্চগড়ে দিন ও রাতের আবহাওয়ায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। রাত যত গভীর হচ্ছে, ঠান্ডার আমেজও তত স্পষ্ট হচ্ছে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে সেই শীতলতা, ফিরে আসছে গরমের তীব্রতা। তাপমাত্রা ক্রমাগত কমতে থাকায় স্থানীয়দের মধ্যে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

তবে রাতের ঠান্ডা দিনের বেলায় তেমন অনুভূত হচ্ছে না। মঙ্গলবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনে তীব্র রোদ আর রাতে হিমেল হাওয়ার সঙ্গে মানিয়ে চলতে হচ্ছে পঞ্চগড়ের বাসিন্দাদের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকায় হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাস সরাসরি এ অঞ্চলে প্রবেশ করছে। এর প্রভাবেই তাপমাত্রা কমতে শুরু করেছে।

তিনি আরও জানান, আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে মেঘহীন আবহাওয়ার প্রভাব কেটে গেলে পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow