আর্জেন্টিনার ফুটবলারকে নিয়ে এবার বিস্ফোরক তথ্য
কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। বিশেষ করে, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো দুই ক্লাবের রেষারেষিতে বেশ চাপে আছেন। প্রতিদিনই তিনি খবরের শিরোনাম হচ্ছেন। এবার তাঁকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করল আতলেতিকো মাদ্রিদ।
কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। বিশেষ করে, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো দুই ক্লাবের রেষারেষিতে বেশ চাপে আছেন। প্রতিদিনই তিনি খবরের শিরোনাম হচ্ছেন। এবার তাঁকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করল আতলেতিকো মাদ্রিদ।আতলেতিকো ছেড়ে আলভারেসের বার্সেলোনায় যাওয়ার কথাবার্তা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। তাতে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড আতলেতিকো সমর্থকদের চক্ষুশূল হয়েছেন তিনি। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছেন,‘আলভারেসকে নিয়ে আমরা খুবই আগ্রহী ও তাকে কিনতে প্রস্তুত।’বার্সেলোনা সভাপতি লাপোর্তার বক্তব্য প্রচার হওয়ার পর সেটা ভালোভাবে গ্রহণ করেনি আতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাতে আতলেতিকো বলেছে, ‘এই খেলোয়াড়কে একজন ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু এতে করে আতলেতিকোর আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামও ক্ষুণ্ণ হচ্ছে। হুলিয়ানের ব্যাপারে একমাত্র ভুক্তভোগী আমরাই।’২০৩০ পর্যন্ত আতলেতিকোর সঙ্গে চুক্তি রয়েছে আলভারেসের। তবে তিনি এরই মধ্যে আতলেতিকো সমর্থকদের চক্ষুশূল হয়ে গেলেন। অনুশীলন গ্রাউন্ডে ‘হুলিয়ান আউট’ ব্যানার টাঙানো হয়েছিল। কোথাও কোথাও আলভারেসের ১৯ নম্বর জার্সির ওপর ক্রস চিহ্ন এঁকে তাঁর বিদায়ও দাবি করেছেন ভক্তরা। এমনকি গত ২৩ আগস্ট ভিয়ারিয়াল-আতলেতিকো মাদ্রিদ ম্যাচ শেষে তিনি আলাদা ড্রেসিংরুমে ঢুকেছেন। দর্শকদের ধারে কাছেও আলভারেসকে ঘেঁষতে দেওয়া হয়নি।
What's Your Reaction?