ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশে পৌঁছেছে। ১৯৯৯ সালের পর দেশটির সংসদীয় নির্বাচনে এটিই সর্বোচ্চ ভোটদানের হার। কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবারের নির্বাচনে দেশটির প্রায় ৭৩ লাখ ৩০ হাজার যোগ্য ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি ভোট দিয়েছেন। ২০২২ সালের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭০.৬৩ শতাংশ। সে তুলনায় এবারের নির্বাচনে ভোটদানের হার বেড়েছে প্রায় ৭.১ শতাংশ পয়েন্ট।
এর আগে ১৯৯৯ সালের নেসেট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৮.৭ শতাংশ। প্রায় ২৭ বছর পর এবারের নির্বাচনে ভোটদানের হার সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে রাত ১০টা পর্যন্ত।
What's Your Reaction?