দুর্গাপূজায় গার্মেন্টস শ্রমিকদের ৩ দিন ছুটি ঘোষণা

Oct 13, 2026 - 12:50
 0  8
দুর্গাপূজায় গার্মেন্টস শ্রমিকদের ৩ দিন ছুটি ঘোষণা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। সংগঠনটির মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিজিএমইএ-এর ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান কার্যালয়সহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপর পূর্বনির্ধারিত শুক্রবারের সাপ্তাহিক ছুটিসহ মোট চার দিনের বিরতি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে উভয় অফিসের কার্যক্রম পুনরায় যথারীতি চালু হবে।

তবে ছুটির এই সময়ে পোশাকশিল্পের জরুরি সেবা কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সংগঠনটি। ইউডিসহ (ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন) অন্যান্য অত্যাবশ্যকীয় সেবা অব্যাহত রাখতে বিজিএমইএ-এর কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি শাখার প্রধানরা নিজ নিজ দপ্তরের প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে সেবা প্রদান করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow