নিত্যপণ্যে বিশেষ মূল্যছাড় দিচ্ছে সুপারশপ ‘স্বপ্ন’
বাজারের চড়া মূল্যের মধ্যে গ্রাহকদের কিছুটা স্বস্তি দিতে গুঁড়া দুধ, চাল, ডাল, আটা ও ভোজ্যতেলসহ জরুরি বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ মূল্যছাড় দিয়েছে দেশের জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’।
চলতি সপ্তাহের বিশেষ অফারে ফ্রেশ ও পুষ্টি ব্যান্ডের ৫০০ গ্রাম গুঁড়া দুধে ৬০ টাকা ছাড়ে ৪২০ টাকা এবং ১ কেজিতে ১২৫ টাকা ছাড়ে ৮২৫ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া ২ কেজি পুষ্টি আটা ৯৯ টাকা এবং এসিআই পিওর আটা ১০৫ টাকায় পাওয়া যাচ্ছে।
চালের বাজারেও ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি; কেজিপ্রতি ৭ টাকা কমে খোলা মিনিকেট চাল ৬৫ টাকা এবং ২০ টাকা ছাড়ে রূপচাঁদা চিনিগুড়া চাল ২১০ টাকায় মিলছে। রান্নার তেলের মধ্যে ৫ লিটার এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েল ১,০৪০ টাকা ও ফরচুন রাইস ব্র্যান অয়েল ১,০৮৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি খোলা মসুর ডাল কেজিতে ১০ টাকা ছাড়ে ৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, নিজস্ব সরবরাহ ব্যবস্থার কারণে তারা প্রতিযোগিতামূলক দামে পণ্য বিক্রি করতে পারছেন। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নিত্যপণ্যের এই মূল্যছাড় সাধারণ ক্রেতাদের পারিবারিক বাজার খরচ কিছুটা কমাতে সাহায্য করবে।
What's Your Reaction?