মিরোস্লাভ ক্লোসার রেকর্ডকে ছাড়িয়ে এমবাপ্পে
ফ্রান্সের সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। এরই মধ্য দিয়ে মেসির পর এমবাপ্পে মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেলেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, সবচেয়ে কম ম্যাচ খেলে এই রেকর্ড করেছেন এমবাপ্পে। বর্তমানে ১৮টি বিশ্বকাপ ম্যাচ খেলে ১৮টি গোলের রেকর্ড তার। বর্তমান সর্বোচ্চ রেকর্ডধারী মেসির ১৯ গোলের চেয়ে তিনি মাত্র ১ গোল পিছিয়ে আছেন। আজকের দিন শেষে এই বিশ্বকাপে মেসি এবং এমবাপ্পে উভয়ই ৬টি গোল করলেও অ্যাসিস্টের জন্য এগিয়ে আছেন এমবাপ্পে, কারণ নরওয়ের বিপক্ষে ২টি অ্যাসিস্ট রয়েছে তার। বিশ্বকাপ শেষে কে কোথায় থাকেন, এখন সেটির দিকেই অপেক্ষা ফুটবল বিশ্বের।
What's Your Reaction?










