সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই ২-২ গোলের ড্র
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ইরান ও নিউজিল্যান্ড। দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার পরাশক্তি ইরান।
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ইরান ও নিউজিল্যান্ড। দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার পরাশক্তি ইরান।ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে সপ্তম মিনিটেই অধিনায়ক ক্রিস উডের দূর্দান্ত পাস থেকে গোল করে অল হোয়াইটসদের এগিয়ে নেন এলিজা জাস্ট। তবে ২৩ মিনিটে মেহদি তারেমির শট পোস্টে লেগে ফিরলেও, ৩২ মিনিটে ডিবক্সে থেকে নিখুঁত শটে ইরানকে ১-১ সমতায় ফেরান রামিন রেজাইয়ান।দ্বিতীয়ার্ধের ৫৫ তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ক্রিস উডের সহায়তায় নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এলিজা জাস্ট। তবে গোল পরিশোধের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইরানকে। ৬৪ মিনিটে রেজাইয়ানের ক্রস থেকে চমৎকার হেডে গোল করে ইরানকে আবারও সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি।ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-২ গোলের সমতায় শেষ হয় খেলা। এই ড্রয়ের ফলে ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইরান ও নিউজিল্যান্ড।
What's Your Reaction?










