ফর্টিস এফসি এএফসি চ্যালেঞ্জ লিগে
মাত্র চার মৌসুম ফুটবল খেলে লিগ চ্যাম্পিয়ন বা রানার্সআপ হতে না পেরেও আন্তর্জাতিক টুর্নামেন্টে অভিষেকের নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ফর্টিস ফুটবল ক্লাব। বাংলাদেশ ফুটবল লিগের গত মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী লিমিটেডের এএফসি লাইসেন্স না থাকায় তৃতীয় স্থানে থাকা ফর্টিস এফসি এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পেয়েছে। আগামী ১১ আগস্ট ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
এই ঐতিহাসিক টুর্নামেন্টকে সামনে রেখে কোচ মাসুদ পারভেজ কায়সারের অধীনে এক মাস ধরে নিবিড় অনুশীলন চালাচ্ছে ফর্টিস। নিয়ম শিথিল থাকায় তারা দলে ভিড়িয়েছে আটজন নতুন আন্তর্জাতিক ফুটবলার, যা দেশি খেলোয়াড়দের সাথে দলীয় সমঝোতা বৃদ্ধিতে মূল ভূমিকা রাখছে। কিরগিজস্তানের দলটির আন্তর্জাতিক অভিজ্ঞতা বেশি হলেও ঢাকার গরম আবহাওয়া এবং দুপুর ৩টার কন্ডিশনকে 'হোম অ্যাডভান্টেজ' হিসেবে ব্যবহার করে মাঠে সেরাটা উজার করে দিতে শতভাগ প্রস্তুত ফর্টিস এফসি।
What's Your Reaction?