হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজের স্ট্যাটাস

Aug 6, 2026 - 11:59
 0  5
হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজের স্ট্যাটাস

শেখ হাসিনাকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, গণঅভ্যুত্থানে বিতাড়িত হওয়ার পরও কোনো অনুশোচনা বা ভুল স্বীকার না করে শেখ হাসিনা দল ও জনগণকে বিভ্রান্ত করে অবাস্তব প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন। গণহত্যা, গুম, দুর্নীতি ও অর্থ পাচারের মতো অপরাধের জন্য তাকে দায়ী করে সোহেল তাজ উল্লেখ করেন, মিথ্যা ষড়যন্ত্র তত্ত্বের ওপর ভর করে তিনি আওয়ামী লীগকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে সোহেল তাজ আরও লেখেন, ইতিহাস অনুযায়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া স্বৈরাচারের ক্ষমতায় ফিরে আসার উদাহরণ নেই বললেই চলে। বিশ্ব ইতিহাসে কেবল সামরিক অভ্যুত্থানের পর ৩ জন শাসকের ফিরে আসার নজির থাকলেও শেখ হাসিনার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তিনি দাবি করেন, শেখ হাসিনা যদি দেশে ফেরেনও, তার জায়গা ক্ষমতায় নয়, বরং জেলে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow