গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে সরতে সরকার নানামুখী চাপ ও প্রলোভন দেখাচ্ছে
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে সরতে সরকার নানামুখী চাপ ও প্রলোভন দেখাচ্ছে। কোনো প্রলোভন বা ভয়ে জনগণের এই দাবি থেকে সরে আসবেন না জানিয়ে তিনি সরকারের বিশ্বাসঘাতকতার সমালোচনা করেন এবং একটি "অনিবার্য বিপ্লবে"র জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ও এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু সহ জোটে শীর্ষ নেতারা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা শিক্ষাঙ্গনে সহিংসতা ও দখলাদারিত্বের ফিরতি প্রবণতা এবং কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের মূল্যবৃদ্ধির কড়া সমালোচনা করেন। পাশাপাশি, গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে দলীয় স্বার্থের চেয়ে জুলাই আন্দোলনের মূল চেতনাকে ধরে রাখার তাগিদ দেন বিরোধী জোটের নেতারা।
What's Your Reaction?