৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, ঝিনাইদহে চলছে ব্যাপক প্রস্তুতি

Oct 28, 2026 - 11:57
 0  3
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, ঝিনাইদহে চলছে ব্যাপক প্রস্তুতি

জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কর্মসূচি সফল করতে ঝিনাইদহে চলছে ব্যাপক প্রস্তুতি। আয়োজকদের অন্যতম প্রধান দাবি জুলাই গণহত্যার বিচার।

লংমার্চের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ঝিনাইদহে আসেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর, জেলা নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি আব্দুল হাই, মাওলানা তাজুল ইসলাম, ছগির আহম্মেদসহ স্থানীয় নেতারা।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ জানান, আগামী ৩১ অক্টোবরের লংমার্চ ঘিরে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow