অস্ত্রের মজুত দ্রুত খালি হচ্ছে যুক্তরাষ্ট্রে: উৎপাদনে জরুরি তাগিদ দিল পেন্টাগন

Aug 10, 2026 - 13:35
 0  7
অস্ত্রের মজুত দ্রুত খালি হচ্ছে যুক্তরাষ্ট্রে: উৎপাদনে জরুরি তাগিদ দিল পেন্টাগন

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে পাঁচ মাসব্যাপী যুদ্ধ এবং দীর্ঘদিন ধরে চলা বৈশ্বিক সামরিক সহায়তার কারণে যুক্ত সামরিক শক্তির অন্যতম ভিত্তি হিসেবে পরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত আশঙ্কাজনক হারে কমে এসেছে যুক্তরাষ্ট্রের। এই সংকট মোকাবিলায় এবং দ্রুত অস্ত্রের সরবরাহ বাড়াতে দেশের বড় বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করার কড়া নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানিগুলোর প্রধানদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, ওই চিঠিতে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ এবং নতুন করে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা জানাতে কোম্পানিগুলোকে সর্বোচ্চ ২১ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

চিঠিতে ফেইনবার্গ অত্যন্ত কঠোর ভাষায় উল্লেখ করেন যে, "বছরের পর বছর ধরে ধীরগতিতে অস্ত্র তৈরির পুরোনো ধারা আর মেনে নেওয়া সম্ভব নয়। এখন থেকে অনেক দ্রুত অস্ত্র উৎপাদন করতে হবে এবং সার্বিক উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে।" পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এই নির্দেশনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিরক্ষা শিল্পের পুনর্গঠন এবং ২০২৮ সালের বাজেটে অর্থ বরাদ্দের সুনির্দিষ্ট রূপরেখা তৈরির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow