এলএনজি সংকটে বন্ধ টার্মিনাল, দেশজুড়ে তীব্র লোডশেডিং

Aug 20, 2026 - 12:24
 0  2
এলএনজি সংকটে বন্ধ টার্মিনাল, দেশজুড়ে তীব্র লোডশেডিং

এলএনজি কার্গোর অভাবে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় দেশে চরম গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। পর্যাপ্ত মজুত না থাকায় টার্মিনালটির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়, ফলে দৈনিক প্রায় ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সন্ধ্যায় গ্যাসের সরবরাহ কমে দাঁড়ায় ২১৮ কোটি ৯০ লাখ ঘনফুটে।

গ্যাসের এই ঘাটতির সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। বিদ্যুৎ ঘাটতি বেড়ে যাওয়ায় রাজধানীসহ সারা দেশের গ্রাম ও শহরে সন্ধ্যার পর তীব্র লোডশেডিং শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সিঙ্গাপুর থেকে জরুরি ভিত্তিতে এলএনজি কার্গো ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রথমটি ২৩ আগস্ট দেশে পৌঁছানোর কথা রয়েছে। ওই কার্গো না আসা পর্যন্ত সামিটের টার্মিনাল দিয়েই সীমিত আকারে গ্যাস সরবরাহ চালু রাখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow