নেত্রকোনার মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৪ জন আটক

Oct 13, 2026 - 13:43
 0  5
নেত্রকোনার মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৪ জন আটক

নেত্রকোনার মদন পৌরসভায় মাদক সেবনের সময় মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে মদন পৌরসভার সওদাগর পাড়া বালুর মাঠে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

মদন থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটকরা হলেন—মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও মদন বাজারের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯), মদন দক্ষিণপাড়া গ্রামের হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের তারেক (২৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow