প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ

Sep 22, 2026 - 15:47
 0  4
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর এই ছুটি কার্যকর হবে। এই ছুটি ছিল ২৪ সেপ্টেম্বর। চাঁদ দেখা সাপেক্ষে ছুটি পুনর্নির্ধারণ করা হয়।

এতে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখার জারীকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর করা হলো।

এর আগে গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে তারিখে জারীকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow