ব্রাইটনের মাঠে খেলতে গিয়ে লজ্জায় ডুবলো আর্সেনাল

Sep 20, 2026 - 13:52
 0  4
ব্রাইটনের মাঠে খেলতে গিয়ে লজ্জায় ডুবলো আর্সেনাল

চলতি মৌসুমের শুরুটা ভালোই করেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। তবে পঞ্চম ম্যাচেই আর্সেনালকে বড় ধাক্কা দিয়েছে ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়ন। গতিময় ও আক্রমণাত্মক ফুটবলে গানারদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাইটন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) শুরু থেকে আর্সেনালকে চেপে ধরে ব্রাইটন। প্রথম কয়েক মিনিট সেভাবে নিজেদের অর্ধ ছেড়েই চ‍্যাম্পিয়নদের বের হতে দেয়নি তারা।

প্রথম সুযোগ পায় ব্রাইটনই। চারালাম্বস কোস্তোউলাসের শট ঝাঁপিয়ে আঙুলের ছোঁয়ায় কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। গতিময় ফুটবলে গোলের চেষ্টা চালিয়ে যেতে থাকে ব্রাইটন। ৩১তম মিনিটে দূরপাল্লার গতিময় শটে জাল খুঁজে নেন পাসকাল গোস।

কোস্তোউলাসের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে একটু সময় নিয়ে শট নেন তিনি। কাছের পোস্টের ভেতরে লেগে বল জড়ায় জালে। সবশেষ পাঁচ ম‍্যাচে এটি গোসের চতুর্থ গোল।

৪৫তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন বুকায়ো সাকা। খুব কাছ থেকে ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। বল যায় ব্রাইটন গোলরক্ষকের গ্লাভসে। প্রথমার্ধে তিনটি শট নিয়ে এই একটিই কেবল লক্ষ‍্যে রাখতে পারে আর্সেনাল। সেখান থেকেই পাল্টা আক্রমণে সতীর্থদের পা ঘুরে ডি-বক্সের বাইরে বল পান কোস্তোউলাস। বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন তিনি। তেমন কিছু করার ছিল না গোলরক্ষকের।

দ্বিতীয়ার্ধে ভালো শুরু করে আর্সেনাল। আক্রমণাত্মক ফুটবলে চেপে ধরার চেষ্টা করে ব্রাইটনকে। কিন্তু লিগে আগের চার ম‍্যাচে ১৩ গোল করা দলটি রক্ষণে গুটিয়ে যায়নি। বরং পাল্টা আক্রমণ চালিয়ে যায়নি। ৫৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন চিমা আন্দ্রেস।

গোসের দারুণ কর্নারে চমৎকার হেডে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি। ৭৮তম মিনিটে ব‍্যবধান কমানোর খুব ভালো একটি সুযোগ কাজে লাগাতে পারেননি কাই হাভার্টজ। ডি-বক্স থেকে তার শট পা বাড়িয়ে কোনোমতে ঠেকিয়ে দেন ব্রাইটন গোলরক্ষক।

৮৭তম মিনিটে ম‍্যাট ও’রাইলির চেষ্টা ঠেকিয়ে ব‍্যবধান আরও বাড়তে দেননি রায়া। একজনের শট রাইলির মাথায় লেগে জালের দিকে যাচ্ছিল। দারুণ রিফ্লেক্সে মাঝপথে থামান আর্সেনাল গোলরক্ষক। তিন মিনিট পর আবার রাইলির চেষ্টা ব‍্যর্থ করে দেন রায়া। পরে মালিক ইয়ালকুর শট ব‍্যর্থ হয় ক্রসবারে লেগে!

এই জয়ে ৫ ম‍্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে আর্সেনাল। এক ম‍্যাচ কম খেলা ম‍্যানচেস্টার সিটি সমান পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার হাতছানি তাদের সামনে। ৫ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে আছে ব্রাইটন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow