রদ্রিকে দলে ভেড়াল বার্সেলোনা, চুক্তি ২০৩০ পর্যন্ত

Aug 20, 2026 - 11:22
 0  2
রদ্রিকে দলে ভেড়াল বার্সেলোনা, চুক্তি ২০৩০ পর্যন্ত

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে আনুষ্ঠানিকভাবে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করে ৩০ বছর বয়সী এই তারকা ২০৩০ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

বিশ্বকাপজয়ী রদ্রির জন্য বার্সেলোনা ৭ কোটি ৬৫ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮০ কোটি টাকা, দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। স্বাস্থ্য পরীক্ষা ও দলবদলের আনুষ্ঠানিকতা শেষে চুক্তিটি সম্পন্ন হয়।

বার্সায় জাতীয় দলের সতীর্থ লামিনে ইয়ামাল, দানি ওলমো, পাউ কুবারসি, গাভি ও পেদ্রিদের সঙ্গে খেলবেন রদ্রি। ম্যানচেস্টার সিটির চুক্তির মেয়াদ আরও এক বছর থাকলেও বার্সেলোনাকে বেছে নিয়েছেন তিনি। এর আগে তাকে দলে ভেড়াতে আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদও।

বার্সায় যোগ দেওয়াকে ‘স্বপ্ন’ হিসেবে উল্লেখ করে রদ্রি বলেন, নতুন সতীর্থদের সঙ্গে মাঠে নামতে তিনি রোমাঞ্চিত এবং এখন থেকেই নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow