‘চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন’

Sep 23, 2026 - 12:52
 0  5
‘চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী এই বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংতিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইসির বক্তব্য অনুযায়ী চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন। রোজা-পরীক্ষার কারণে ৬ জুনের মধ্যে স্থানীয় ভোট শেষ করার পরিকল্পনা ইসির। তিনি বলেন, তবে কখন ভোট হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন।

মীর শাহে আলম বলেন, ৫টি স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা লাগতে পারে, এই পরিমাণ বাজেট প্রস্তুত আছে।

এ সময় বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সারা দেশের দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও হাটবাজারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৭ সালের জানুয়ারি থেকে উৎপাদনের লক্ষ্যে ৩৭০ কোটি টাকা ছাড় দেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow