চীনে বয়কটের মুখে এমবাপ্পে, লা লিগার সম্প্রচার বন্ধ করল সিসিটিভি

Oct 28, 2026 - 11:45
 0  6
চীনে বয়কটের মুখে এমবাপ্পে, লা লিগার সম্প্রচার বন্ধ করল সিসিটিভি

চীনের এক নেতাকে নিয়ে ব্যঙ্গাত্মক মিম সম্পর্কে করা মন্তব্যের জেরে বয়কটের মুখে পড়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি স্প্যানিশ ফুটবল লিগা লা লিগার সম্প্রচার বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানান, চীনের এক নেতার মুখের জায়গায় নিজের ছবি বসানো একটি ব্যঙ্গাত্মক মিম দেখে তিনি সবচেয়ে বেশি হেসেছিলেন। যদিও সাক্ষাৎকারে তিনি নির্দিষ্ট করে কোনো নেতার নাম উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে, মিমটি চীনের সাবেক নেতা মাও সেতুংকে ঘিরে তৈরি হয়েছিল।

এ মন্তব্যের পর চীনে এমবাপ্পেকে ঘিরে সমালোচনা শুরু হয়। দেশটির বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান তার সঙ্গে চুক্তি বাতিল করেছে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি, ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ডংকিউডিতে তার নাম সরিয়ে দেওয়া হয়। এমনকি ব্যালন ডি’অরের তালিকায় তার নামের জায়গায় ‘এই ব্যক্তির অস্তিত্ব নেই’ লেখা হয়েছে বলেও জানা গেছে।

তীব্র সমালোচনার মুখে অবশেষে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের এই ফরোয়ার্ড। এক বিবৃতিতে এমবাপ্পে বলেন, তার মন্তব্যটি অনুচিত ছিল। চীনা জনগণের অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য তার ছিল না বলেও জানান তিনি।

এমবাপ্পে আরও উল্লেখ করেন, চীনের ইতিহাস ও জনগণের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তবে তার মন্তব্যকে কেন্দ্র করে চীনে বয়কটের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আন্তর্জাতিক ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow