মেমোরি চিপের মূল্যবৃদ্ধিতে প্রসেসরের বাজারে ধস

Aug 3, 2026 - 11:36
 0  8
মেমোরি চিপের মূল্যবৃদ্ধিতে প্রসেসরের বাজারে ধস

মেমোরি চিপের আকাশছোঁয়া দাম, উৎপাদনকারীদের সতর্কতা এবং গ্রাহকদের ফোন বদলের হার কমে যাওয়ায় স্মার্টফোনের প্রসেসর বা সিস্টেম-অন-চিপের বাজারে বড় পতন ঘটেছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম অর্ধে (জানুয়ারি-জুন) বিশ্বজুড়ে প্রসেসর সরবরাহ গত বছরের তুলনায় ১৫ শতাংশ কমেছে। এমনকি এ বছরের দ্বিতীয় প্রান্তিকে র‍্যাম ও মেমোরি চিপের দাম ৩০০ শতাংশেরও বেশি বাড়ায় ইতিহাসে প্রথমবারের মতো স্মার্টফোনে প্রসেসরের চেয়ে মেমোরির উৎপাদন খরচ বেশি পড়ছে।

বাজারের প্রধান দুই প্রসেসর নির্মাতা মিডিয়াটেক ও কোয়ালকমের সরবরাহ ২৫ শতাংশের বেশি কমলেও বিপরীত চিত্র দেখা গেছে অ্যাপল, স্যামসাং, গুগল ও ইউনিসকের ক্ষেত্রে। আইফোন ১৭ সিরিজের সাফল্যের জোরে অ্যাপলের বাজার শেয়ার ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে বাজেট ফোর-জি ও সস্তা ফাইভ-জি চিপ সরবরাহ করে বাজারে অবস্থান মজবুত করেছে ইউনিসক। তবে প্রসেসরের সামগ্রিক মন্দার মধ্যেও জেনারেটিভ এআই (Gen-AI) প্রসেসরের সরবরাহ ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চ জানিয়েছে, ২০২৬ সালজুড়ে বৈশ্বিক স্মার্টফোন প্রসেসর সরবরাহ প্রায় ১৪ শতাংশ কমতে পারে, যার সবচেয়ে বড় প্রভাব পড়বে কম দামি ফোনগুলোর ওপর। মেমোরি চিপের এই মূল্যবৃদ্ধি ও সার্বিক অস্থিরতা ২০২৭ সালের মাঝামাঝি সময়ের আগে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow