এশিয়া কাপ আয়োজনের জন্য তিন ভেন্যু বিবেচনায় বিসিবি

Jul 8, 2026 - 13:36
 0  4
এশিয়া কাপ আয়োজনের জন্য তিন ভেন্যু বিবেচনায় বিসিবি

আগামী এশিয়া কাপ আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে মিরপুর, সিলেট ও চট্টগ্রামকে প্রাথমিকভাবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব মাঠের অবকাঠামো, সুযোগ-সুবিধা ও অন্যান্য প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

ওয়ানডে সংস্করণের এই আসরটি আগামী বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি এসিসি।

মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ জানান, এশিয়া কাপ আয়োজনের জন্য দেশের তিনটি নিয়মিত আন্তর্জাতিক ভেন্যুর নাম প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, “আমরা মিরপুর, চট্টগ্রাম ও সিলেটকে সম্ভাব্য ভেন্যু হিসেবে দেখছি। এগুলো আমাদের পরিচিত ও নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মাঠ। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যদি আগামী বছরের এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়, তাহলে ক্রিকেটপ্রেমীরা মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ পাবেন।”

তিনি আরও জানান, প্রস্তাবিত ভেন্যুগুলোর বিস্তারিত তথ্য জানতে এসিসি বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

দীর্ঘ ১১ বছর পর আবারও এশিয়া কাপ আয়োজনের সুযোগ পাওয়ার প্রত্যাশায় রয়েছে বাংলাদেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow