চট্টগ্রামে অনলাইন স্ক্যামিং চক্রের আস্তানায় পুলিশের অভিযান, ৬৫ জন আটক
ইন্টারনেট ব্যবহার করে অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশী থানার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৮টি ল্যাপটপ, ৬৫টি মোবাইল ফোনসহ মোট ৬৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নগরীর জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ওই ভবনে এই অভিযান চালানো হয়, যা রাত সাড়ে ১১টা পর্যন্ত অব্যাহত ছিল।
আটক ৬৫ জনের মধ্যে চীন, পাকিস্তান ও লাওসসহ বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক রয়েছেন। অভিযান শেষ না হওয়ায় আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে ভবনটিতে অভিযান পরিচালিত হয়েছে। বিষয়টি পুরোপুরি অনলাইনকেন্দ্রিক হওয়ায় সাইবার বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে বিভিন্ন ডিজিটাল ডিভাইস পরীক্ষা-নিরীক্ষা করছেন। অভিযান শেষে যাচাই-বাছাই করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
What's Your Reaction?