চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে নীতিগত অনুমোদন
পিপিপি (পিপিপি বা সরকারি-বেসরকারি অংশীদারত্ব) ভিত্তিতে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
দেশের দ্বিতীয় বৃহত্তম ও বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রামে প্রতিদিন বিপুল পরিমাণ পৌর বর্জ্য উৎপন্ন হলেও পর্যাপ্ত ল্যান্ডফিলের অভাবে বর্জ্য সংগ্রহ, অপসারণ ও সংরক্ষণ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই প্রেক্ষাপটে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সরকারের প্রত্যাশা, পিপিপির আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও বড় অগ্রগতি সাধিত হবে। এর ফলে ল্যান্ডফিলে বর্জ্য পাঠানোর পরিমাণ কমার পাশাপাশি নগরীর বর্জ্য ব্যবস্থাপনার ওপর চাপ কমবে এবং পরিবেশ আরও পরিচ্ছন্ন ও টেকসই হবে। মূলত বর্জ্যকে সম্পদে রূপান্তরের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
What's Your Reaction?