বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও দোকানের নতুন সময়সূচি

Aug 13, 2026 - 11:39
 0  5
বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও দোকানের নতুন সময়সূচি

দেশে চলমান বিদ্যুৎ সংকটের মুখে বিদ্যুৎ সাশ্রয় করতে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। গত বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই নির্দেশনা বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সব ধরনের আলোকিত বিলবোর্ড প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে এবং আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ জরুরি কিছু প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে। এর আগে ১১ জুন থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নিয়ম থাকলেও সংকট নিরসনে এ নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow