বিদ্যুতে ভর্তুকির লাগাম টানতে পারছে না সরকার

Jul 28, 2026 - 12:14
 0  5
বিদ্যুতে ভর্তুকির লাগাম টানতে পারছে না সরকার

বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও ডলারের দাম বৃদ্ধির পাশাপাশি ক্যাপাসিটি চার্জ এবং ভারতীয় বিদ্যুতের বিল পরিশোধের চাপ সামলাতে গিয়ে তীব্র সংকটে পড়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। দাম বাড়িয়েও লোকসান সামাল দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে বিগত ছয় বছরে এ খাতে সরকারকে দুই লাখ কোটি টাকারও বেশি ভর্তুকি গুনতে হয়েছে। অর্থ মন্ত্রণালয় চাহিদামতো বাজেট ছাড় না করায় এবং আগের অর্থবছরের বকেয়া পরবর্তী অর্থবছরে পরিশোধের নীতি চলায় এই ঘাটতি আরও ঘনীভূত হচ্ছে। এই অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোর বিপুল পরিমাণ বিল বকেয়া পড়ছে, বিশেষ করে বেসরকারি কেন্দ্রগুলোর (আইপিপি) বকেয়া ছাড়িয়েছে অর্ধলক্ষ কোটি টাকা। পাশাপাশি এনবিআরের ৬ শতাংশ অগ্রিম আয়কর এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য পিডিবির আর্থিক সংকটকে আরও জটিল করে তুলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow