৪ নভেম্বর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

Oct 26, 2026 - 11:55
 0  7
৪ নভেম্বর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে অব্যাহত হামলার কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান হামলার পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দাম্মামগামী এবং ৩১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরিস্থিতির কারণে এবার স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে।

এদিকে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে ঢাকা–জেদ্দা রুটে ১৬ অক্টোবর থেকে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই সূচি অব্যাহত থাকবে। অন্যদিকে ঢাকা–মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে নিয়মিত ফ্লাইট চলাচল করছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত কিংবা বাংলাদেশে ফেরার জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য বিমানের নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow