১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
গণপরিবহনে নজরদারি ও নিরাপত্তা বাড়াতে আগামী ১ আগস্ট থেকে সব যানবাহনে জিপিএস ট্র্যাকার সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র ও মোবাইল অ্যাপের মাধ্যমে তা সচল থাকার প্রমাণ দেখাতে হবে। জিপিএস সচল না থাকলে কোনো রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ দেওয়া হবে না। সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২২ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিপিএস ডিভাইসের স্পেসিফিকেশন বিআরটিএর কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
What's Your Reaction?